শেখ নাসির, গাইবান্ধা প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৬:৪৫ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে দেশব্যপী বিএনপি-জামায়াতের পদযাত্রার নামে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী রোববার বিকেলে উপজেলার শহীদমিনার চত্তর থেকে এ উপলক্ষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ বোল্লা তোরনে এসে শেষ হয়।
পরে শহীদমিনার চত্তরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি শাহ মোঃ ফজলুল হক রানার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল মোস্তফা। এছাড়াও ১১টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক মন্ডলী এসময় বক্তব্য রাখেন।

















