নাগরিক সংবাদ

কবিতা

  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৪:০৮ প্রিন্ট সংস্করণ

নতুন একটি নাম দিও

পিও সরকার
=======_______======
মেঘলা মনে নামলে আঁধার
আমায় একটা ডাক দিও
তুমি না হয় ভালোবেসে
নতুন একটি নাম দিও।

আমি তোমার বৃষ্টি হবো
আঁধার রাতের দৃষ্টি হবো
রামধনু রং ছড়িয়ে দিয়ে
বসন্তের আবির হবো।
পলাশ হবো, গোলাপ হবো
অনুরাগে হরণ হবো।

যখন তোমার বুকের ভেতর বিভৎস এক ঝড়
দিশাহারা..কে যে আপন কেইবা তোমার পর!
তুমি তখন মনে করে
আমায় একটা হাঁক দিও
মনের সাথে আলাপ করে
নতুন কোন নাম দিও।

আমি তোমার হৃদ মাঝারের
শান্ত এক নদী হবো
প্রেমের ছোঁয়ায় বুকের ভেতর
ঝড়ের দাপট থামিয়ে দেবো।
মায়ায় তোমায় জড়িয়ে নেবো
ভীষণ রকম আগলে নেবো
ভালোবাসার ঝিনুক থেকে
মুক্তা টা ঠিক খুঁজে দেবো।

সে মুক্তা খুব যতনে হৃদের মাঝে রেখো
বুকের বামে ঘর বেঁধেছি সেথায় তুমি থেকো।
ভালোবেসে বাসর সাজাই পিরিতি রং মেখো
তুমি না হয় সোহাগ করে নতুন নামেই ডেকো।

আমি তোমার প্রেমে মগন হবো
তোমার মাঝেই বিলীন হবো
ওষ্ঠ ছুঁয়ে মন ভিজিয়ে
আদর এঁকে দিও
তুমি না হয় ভালোবেসে
নতুন একটি নাম দিও।।

তিতাস

আরও খবর

Sponsered content