ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ৬ মার্চ ২০২৩ , ৮:৪১:০১ প্রিন্ট সংস্করণ
সোনার তরীর নানা রঙের গানের আসরে আজ থাকবে এই প্রজন্মের অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিল্পী উপমা দেবনাথ। জন্মঃ ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ায় বসবাস। পিতা -অবিনাশ দেবনাথ, মাতা লক্ষ্মী রানী দেবনাথ। বাবা এক সময় বুলবুল ললিতকলা একাডেমী, ওয়াইজ ঘাটে নজরুল সঙ্গীতের উপর তালিম নিচ্ছিল বেশ কয়েক বছর। সেই সুবাদে বাবা মায়ের কাছেই সঙ্গীতে হাতে-কড়ি। প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা শুরু সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে। সেখানে ছিলেন ওস্তাদ হেলাল উদ্দিন, রোনাক সুলতানা পারভীন,পাপিয়া চৌধুরী, মনি রানী রায়। তাছাড়া বিশিষ্ট শাস্রীয় সঙ্গীতশিল্পী সন্ধ্যা রায়,ছবি ভট্টাচার্যের কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। বর্তমানে ছায়ানটের বিশিষ্ট নজরুল সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষক বিজন মিস্ত্রীর কাছে উচ্চাঙ্গ ও নজরুল সঙ্গীতের উপর তালিম নিচ্ছে উপমা। তাছাড়া বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক ও বিশিষ্ট সুরকার আলী মোসাদ্দেক মাসুদ এর কাছেও তালিম নিচ্ছে উপমা
২০১৭ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধকে প্রথম স্থান,২০১৮ সালে শিশু কিশোর প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে দেশাত্মবোধকে প্রথম ও নজরুল সঙ্গীতে দ্বিতীয়।
উপমা এ বছর বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীতে (বিজ্ঞান বিভাগে)লেখাপড়া করছে। সে আজ সোনার তরীর নানা রঙের গানের আসরে গান শোনাবে। সকলে আমন্ত্রিত।

















