বিশেষ প্রতিনিধি,সাথী সুলতানা,সিরাজগঞ্জঃ ৬ মার্চ ২০২৩ , ৬:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের তাড়াশ মান্নান নগরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো সিরাজগঞ্জের বেলকুচির দুলগাগড়াখালী গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২০), রাজশাহীর পুঠিয়া থানার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২০) ও আরেক জন অজ্ঞাত। নিহত ৩ জনই নাটোর সিটি কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান,সোমবার সকালে সিরাজগঞ্জ থেকে একটি পালসার মোটসাইকেল যোগে নাটোরের দিকে যাচ্ছিল।পথিমধ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগরে পৌছলে পিছন দিক থেকে একটি দ্রতগামী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশে। বিষয়টি খতিয়ে দেখে দায়ী গাড়ীটি সনাক্ত করে এর চালককে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।

















