আন্তর্জাতিক

নারী অধিকার নিশ্চিত করতে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‍্যালী

  বিপ্লব, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ৯ মার্চ ২০২৩ , ৫:২৫:৫১ প্রিন্ট সংস্করণ

নারী অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরতে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলার বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠ চত্বর থেকে মানব কল্যাণ পরিষদ এমকেপির আয়োজনে এবং নেট্জ বাংলাদেশের সহায়তায় একটি সাইকেল র‍্যালী বের করা হয়। র‍্যালীতে প্রায় শতাধিক মেয়ে শিক্ষার্থীরা নিজ নিজ সাইকেল নিয়ে র‍্যালীতে অংশ নেয়। এসময় র‍্যালীটি পঞ্চগড়- দেবীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মেয়েদের পাশাপাশি পায়ে হেটে র‍্যালীতে অংশগ্রহণ করে সংস্থাটির কর্তকর্তা- কর্মচারী ও বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা।

র‍্যালী শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বোদা উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী, সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, এমকেপির কো-অডিনিটর বিলকিস বেগম প্রমূখ 𑅁

আরও খবর

Sponsered content