প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ১২:১৯:০৫ প্রিন্ট সংস্করণ
এম আবু হেনা সাগর, ঈদগাঁওঃ

কক্সবাজারের ঈদগাঁওতে অল্পবৃষ্টিতে উপস্বাস্থ্য কেন্দ্রের সড়কটি পানিতে সয়লাভ হয়ে পড়েছে। দেখার যেন কেউ নেই। চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছেন রোগীসহ সাধারণ পথচারীরা।
জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শেষ মুহুর্তেই অল্প বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়কটি। চলা চল সড়ক নিচু থাকায় প্রতি বর্ষায় হাঁটু পানিতে নিমজ্জিত থাকে এটি। যার ফলে কষ্ট পাচ্ছেন সড়ক দিয়ে চলাচলরত অটোরিকশা, সিএনজি ও টমটমের যাত্রীরা। এছাড়া সরকারী উপস্বাস্থ্য কেন্দ্র আসা রোগীদের যেন দুভোগের শেষ নেই।
পাশাপাশি ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্য নিয়ে মরন দশায় ভোগছেন দীর্ঘদিন ধরে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ সড়কটি নিয়ে নিরব ভূমিকা পালন করায় ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে।
হাসপাতাল সড়কের কয়জন যানবাহন চালকের সাথে কথা হলে তারা জানান, সামান্য বৃষ্টি হলেই যামবাহনসহ লোকজন চলাফেরায় কষ্ট পায়।
সাবেক বাজার ব্যবসায়ী নেতা ছৈয়দ করিম জানান, ডিসি সড়ক থেকে বাজারের পশ্চিমের গলিসমুহ নিচু হওয়াতে একটু খানি বৃষ্টি হলেই পানিতে সয়লাভ হয়ে পড়। বাজারের এহেন দূদশা থেকে বাজারের ব্যবসায়ীদের পরিত্রানের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে আহবান জানান।

















