প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ৪:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটন, ময়মনসিংহঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, আলোকিত সমাজ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২২ আগস্ট) শহরের কলেজ রোড এলাকায় এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম। তিনি বলেন, “বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করতে চাই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম চালু করা হয়েছে।”
এ সময় তিনি আরও উল্লেখ করেন, অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গঠন, চুরি- ছিনতাই প্রতিরোধে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিট পুলিশিং কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে। বিট পুলিশিং মাধ্যমে অধিকাংশই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় ২ নং ফাঁড়ি ইনচার্জ সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়মিত চালু থাকলে এলাকার অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

















