চট্টগ্রাম

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপ-কমিটি গঠিত

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ১:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

সরকারী যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপ-কমিটি গঠিত হয়েছে।
২২শে আগষ্ট সংগঠনের নিজস্ব অফিসে রেহেনা আকতার কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর সহ অনেকে উপস্থিত ছিলেন।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর,জাঁকজমকপূর্ণ পরিবেশে পালনের লক্ষে ৫ সদস্যের একটি উপ কমিটি গঠন করা হয়। এতে মামুনর রশিদ রিয়াদকে আহবায়ক,মোহাম্মদ ইব্রাহিমকে সদস্য সচীব করে মোহাম্মদ ফাহিম,ইদ্রিস ও মিজানুর রহমানকে আহবায়ক কমিটির সদস্য করা হয়। সংগঠনের প্যাডে স্বাক্ষরিত কমিটি আনুষ্ঠানিক ভাবে আহবায়ক কমিটির কাছে হস্তান্তর করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
আহবায়ক কমিটির দায়িত্বশীলা জানান, ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলেই প্রাণপর চেষ্টা অব্যাহত থাকবে। উৎসবের কার্যক্রম শুরুর কথা জানান।

উল্লেখ,২০২১ সালে আগষ্ট মাসে সংগঠনটি গুটি কয়জন সদস্য নিয়ে যাত্রা করেছিল। সে সংগঠন টি ২০২৪ সালে ঐতিহাসিক একটি দিন ৭ই মার্চ যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার জেলা অফিস থেকে নিবন্ধন সনদ লাভ করেন। নিবন্ধিত এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৯ আগষ্ট।

আরও খবর

Sponsered content