প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৫ , ৪:৪৯:১২ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ময়মনসিংহ জেলা ও সদর আসন অতিগুরুত্বপূর্ণ। আন্দোলন-সংগ্রামেও এই জেলার ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ।দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসন।এই আসনে নবীন-প্রবীণ ও হেভিওয়েট প্রার্থী মিলিয়ে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক। তবে এই আসনে ২০১৮ সালের নির্বাচনে লক্ষাধিক ভোট পেয়ে দেশজুড়ে নজির সৃষ্টি করেছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এবারও তিনি এই আসনে হেভিওয়েট প্রার্থী ও বিএনপির আলোচিত মনোনয়ন প্রত্যাশী। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও হেভিওয়েট প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বিগত আন্দোলন- সংগ্রামে, হামলা-মামলায় গ্রেপ্তার হয়েও দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি ছুটেছেন ময়মনসিংহের মহানগর থেকে শুরু করে সদর উপজেলার প্রতিটি গ্রামে। সেইসঙ্গে টানা ১৭ বছর ধরে এই আসনের প্রতিটি ইউনিয়নে, গ্রামে, পাড়া-মহল্লায় সরব ছিলেন প্রাকৃতিক দুর্যোগ তথা সাধারণ মানুষের সুখে-দুঃখে।
তিনি বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিগত ১৫ বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংগ্রামে হামলা-মামলা ও গুম-খুনে বিপর্যস্ত বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে নেমে আন্দোলন করেছেন। তেমনি এখনও দল গোছাতে এবং দলীয় আর্দশ বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে মাঝে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন।
বিএনপির আর্দশ প্রতিটি শ্রেণির মানুষের কাছে পৌঁছানার জন্য নিরলস কাজ করেছেন। বিএনপির শক্তিকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ১/১১ পর রাজপথে থেকে বিএনপির আদর্শকে ছড়িয়ে দিয়েছেন এবং কখনো কোনো লোভ-লালসার কাছে মাথা নত করেননি, কখনো কোনো চক্রান্তের কাছে আপস করেননি। দলের জন্য দুর্দিনে এবং সবসময়ই তার আত্মত্যাগ আজও ময়মনসিংহের সাধারণ মানুষের মুখে মুখে।
তিনি বিশ্বাস করেন, দেশের মানুষ পুনরায় জাতীয়তাবাদী চেতনার অধীনে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আবার ক্ষমতায় আনবে।
এছাড়াও এই আসনে এবার মনোনয়ন প্রত্যাশী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

















