খেলাধুলা

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস সিরিজের সবকটি ম্যাচের ধারাভাষ্য শুনুন বাংলাদেশ বেতারে

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ২:৫৫:১১ প্রিন্ট সংস্করণ

এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-২০ সিরিজের ৩ ম্যাচের ধারাভাষ্য শুনুন বাংলাদেশ বেতারে সবকটি খেলা সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জানা যায়, আগামীকাল ৩০ আগষ্ট-২০২৫ খ্রি. শনিবার থেকে দিবা রাত্রির এই খেলাগুলো সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-২০ সিরিজের ৩ ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে বাংলাদেশ বেতারে ঢাকা এফএম ৮৮.৮ মেগাহার্জ, ঢাকা এফএম ৯০ মেগাহার্জ, ঢাকা এফএম ১০৪.০ মেগাহার্জ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এফএম ৮৮.৮ মেগাহার্জ, কক্সবাজার ও নওয়াপাড়া যশোর এফএম ১০০.৮ মেগাহার্জ, বরিশাল এফএম ১০৫.২ মেগাহার্জ ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান এফএম ৯২ মেগাহার্জ কুমিল্লা এফএফ ১০৩.৬ মেগাহার্জ এবং রাঙ্গামাটি এফএম ১০৩.২ মেগাহার্জে। এছাড়াও বাংলাদেশ বেতারের নিজস্ব Apps ও Website: www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচারিত করা হবে। ১ম টি-টোয়েন্টি ৩০ আগস্ট, সন্ধ্যা ৬ টায়, ২য় টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬ টায়, ৩য় টি-টোয়েন্টি, ৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬ টায়। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে ধারাভাষ্য থাকবেন দেশের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার মো. সামসুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্লা ও মির্জা মো. ফরিদুল ইসলাম প্রমুখ।
“ব-দ্বীপ বাংলাদেশ” পত্রিকাকে খেলা ও খেলার ধারাভাষ্য সম্পর্কে বলছিলেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম-অনেক দিন পর হোম সিরিজে খেলছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই এই তিনটি ম্যাচের আয়োজন করেছে বিসিবি। টি-২০ তে নেদারল্যান্ডস খুব ভালো দল। নিজেদের দিনে তারা যে কোনো দলকেই হারাতে সক্ষম। তাই ভালো খেলেই জিততে হবে লিটনের বাংলাদেশ দলকে। সিলেটের পিচ খুব স্পোর্টিং তাই এখানে ১৮০-২০০ রান নিয়মিত দেখার সুযোগ পাবে দর্শকরা। সবাইকে আহবান জানাচ্ছি মাঠে আসুন খেলা দেখুন, বাংলাদেশকে সাপোর্ট করুন এবং বাংলা ধারাভাষ্য শুনুন বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন, বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে। আমরা থাকছি আপনাদের সাথে।

আরও খবর

Sponsered content