খুলনা

রূপসায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের মর্মান্তিক আত্মহত্যা

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ১০:৩০:০৫ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার: মোঃ হাসিবুজ্জামান টিপু

খুলনা জেলার রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর শিকদারপাড়া গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। মৃত আলহাজ্ব দীন মোহাম্মদ শিকদারের ছেলে ফরিদ শিকদার (৭০) শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, ফরিদ শিকদার দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন। মানসিক কষ্টে জর্জরিত হয়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। মুহূর্তেই খবরটি এলাকায় শোকের ছায়া ফেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান—এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content