ইসলামী জীবন

সদরপুরে জাকের পার্টির দাওয়াতী মিশন

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৭:৩০ প্রিন্ট সংস্করণ

সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সদরপুর এক দাওয়াতি মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সদরপুর উপজেলা জাকের পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময়, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালভিডিও কনফারেন্সরের মাধ্যমে যুক্ত ছিলেন।

জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা ১ এর সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক বেপারীর সভাপতিত্বে এবং জাকের পার্টির ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা ১ এর সভাপতি রানা অর্ণব এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকের পার্টির পদ্মা বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম সিরাজ মুন্সি। আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর কবির, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খাঁনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক, ভক্ত ও জাকেরান ।

আরও খবর

Sponsered content