খেলাধুলা

সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৪:৩৯ প্রিন্ট সংস্করণ

সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সদরপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সদরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ফুটবল দলের মধ্যে চারদিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান সদরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুমিনুর রহমান সরকার, সদরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন , সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর,কৃষ্ণপুর ইউনিয়নপ্ পরিষদ চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পারভিন আক্তার, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক ও স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী সংবাদকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ ও চরনাসিরপুর ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সদরপুর ইউনিয়ন পরিষদ একাদশ ৫-০ গোলে চরনাসিরপুর ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে জয় লাভ করে।

আরও খবর

Sponsered content