প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩২:২৯ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটন, ময়মনসিংহঃ

ময়মনসিংহে “তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি” বিষয়ে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি, উশিকা। আজ বুধবার ( ০৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট চত্বরে তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি” বিষয়ে অবস্থান কর্মসূচিতে নারী পুরুষ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচিতে তামাকজনিত রোগ ও মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি বলে উপস্থিত সকলেই গুরুত্বপূর্ণ বলে তাদের অভিমত ব্যক্ত করেন। ময়মনসিংহে তামাকজাত দ্রব্য ও তামাকজনিত রোগ এবং তামাকের বিরুদ্ধে উশিকা এর প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।

















