ইসলামী জীবন

সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ২:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ

সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সদরপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা আল কোরআন থেকে তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন। শিক্ষকবৃন্দ হযরত মুহাম্মদ (স.) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এ সময় হলরুমে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পবিত্রতায় অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক M করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( চলতি দায়িত্ব ) মিসেস রওনক আরা জেসমিনের সভাপতিত্বে এ সময় স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content