প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৬:২১ প্রিন্ট সংস্করণ
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারাবাজার) খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দোয়ারা বাজার উপজেলা সুরমা ও বোগলা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে দিনব্যাপী মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত।
১৭ সেপ্টেম্বর ২০২৫,বুধবার খেলাফত মজলিস সুরমা ও বোগলা ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে “সমুজ আলী স্কুল এন্ড কেলজ,খাগুরা তাওয়াক্কুলিয়া মাদরাসা,বোগলা স্কুল এন্ড কলেজ,পেশকারগাঁও দাখিল মাদরাসা ও আছিরনগর কান্দাগাঁও মাদরাসা ও মসজিদ এবং পেশকারগাঁও জামে মসজিদে ছাত্র-শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।
এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলা উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ,প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মতিউর রহমান।
ইউনিয়ন দায়িত্বশীলদের মধ্যে সুরমা ইউনিয়ন সভাপতি জনাব জয়নাল আবেদীন ,সহ সভাপতি মাওঃ গিয়াস উদ্দিন, সেক্রেটারি মৌলভী আতাউর রহমান,মাওঃ মঈন উদ্দিন,হাফিজ নুরুল ইসলাম,বোগলা ইউনিয়ন সভাপতি মাঃ আব্দুল ওয়াহিদ,হাফিজ রেদওয়ান আহমদ,মাওঃ জাকিরুল,প্রমূখ!
বিকেলে বোগলাবাজার, আছির নগর বাজার,মহব্বতপুর বাজারে গণসংযোগ,লিফলেট বিতরণ মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

















