তথ্যকণিকা

বিয়ানীবাজারে হিন্দু পুরোহিতের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৮:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালিবাড়ি এলাকায় ১২ বছর বয়সী এক মুসলিম শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক হিন্দু পুরোহিতের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সন্দীপ পাল নামের ওই পুরোহিত শিশুটিকে নানা প্রলোভনের ফাঁদে ফেলে ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “ঘটনা জানাজানি হওয়ার পর আমাদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা থানায় যেতে চাইলে স্থানীয় কিছু লোক মীমাংসার চাপ দিচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার থানার দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় মানবাধিকার সংগঠন ও সচেতন নাগরিক সমাজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলেও জানা গেছে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সচেতন মহলের প্রশ্ন—ধর্ষণকারী যে-ই হোক, ধর্ম-বর্ণ নয়, আইনের চোখে যেন অপরাধী হিসেবেই বিচার হয়।

আরও খবর

Sponsered content