প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটনঃ

বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় খ-সার্কেলের একটি চৌকস টিম গৌরিপুর উপজেলায় অভিযান পরিচালনা করে আসামি জহিরুল ইসলাম (২৮) কে ১.৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করে, উক্ত অভিযান টের পেয়ে আসামি মোঃ আসাদুল্লাহ (৩৮) পালিয়ে যায়। অপর অভিযানে একই টিম স্বরসতী রাণীকে ০৮ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ওয়াসসহ গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মিজ কানিজ ফাতেমা বাদী হয়ে গৌরিপুর থানায় ০২ টি নিয়মিত মামলা দায়ের করে।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির এর নেতৃত্বে ক-সার্কেলের একটি চৌকস টিম সদর উপজেলায় অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ গোলচক্কর সার গোডাউনের সামনে ফাঁকা রাস্তায় মদপান করে বিরক্তকর আচরণ করার সময় আসামি আব্দুল খালেক এবং মোঃ দুলাল মিয়াকে ০২ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামিকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

















