প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:০৮:১৬ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটনঃ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ে প্লাস্টিকের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ পরিচালক ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নূর কুতুবে আলম সিদ্দিক এর সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক সাবিকুন্নাহার। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম সহ প্রমুখ। কর্মশালায় প্লাস্টিকের ব্যবহার ও ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার উপায় ও বিকল্প ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন কলকারখানা প্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠন এর প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ।

















