ধর্ম

জামালগঞ্জে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও লিফলেট বিতরণ করেন- আব্দুল মোতালিব খান

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ২:০১:৪৪ প্রিন্ট সংস্করণ

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, বারবার কারা নির্যাতিত, জননেতা আব্দুল মোতালিব খান। বুধবার (১ অক্টোবর ) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার নাথবাড়ী, নতুনপাড়া, শুভেচ্ছা, সাচনা বাজার জগনাথ জিউর সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ও জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন জননেতা আব্দুল মোতালিব খান। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটি শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের রাজনৈতিক দর্শন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে আসছেন। আমরা চাই জামালগঞ্জের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মাবলম্বী শান্তিপূর্ণ ও নিরাপদে দুর্গোৎসব পালন করুক। সামাজিক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, পূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রাখবে। পরিদর্শন শেষে সাচনা বাজারে পথ সভায় অনুষ্টিত হয়। পথসভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের ধানের শীর্ষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী , আব্দুল মোতালিব খান।
মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন মানি না, মানবনা, এই পিআর পদ্ধতি জনগণ চায় না, পিআর পদ্ধতি বাতিল করতে হবে। জনগণ ভোট দিতে চায়। ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়। সনাতন ধর্ম্মাবলী সব চেয়ে বড় ধর্মীয় উৎসব, দূর্গাপূজার, সকলকে শুভেচ্ছা জানান।

আরও খবর

Sponsered content