প্রতিনিধি ২ অক্টোবর ২০২৫ , ২:২৫:৪০ প্রিন্ট সংস্করণ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবসর) ডক্টর অলি আহমদ বীর বিক্রম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি চট্টগ্রাম ( ১২ পটিয়া) আসনের
জোটের মনোনয়ন প্রত্যাশী এম ইয়াকুব আলীর পক্ষে পটিয়া পৌরসভা এলডিপি’র নেতৃবৃন্দ পটিয়া পৌরসভা
৯নম্বর ওয়ার্ড শ্রী শ্রী রক্ষা কালী বাড়ি শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন ও শাড়ি- লুঙ্গি বস্ত্র প্রদান করেন।
(১ অক্টোবর বুধবার) রাত ১০ টার সময় এলডিপি’র নেতৃবৃন্দ মন্ডপ পরিদর্শন করে পুজা মণ্ডপে নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করে বহু বছরের ঐতিহ্য সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।
বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র সদস্য সচিব মুজিবুর রহমান, প্রধান বক্তা ছিলেন ৯ নম্বর ওয়ার্ড এলডিপি’র সভাপতি রঞ্জন ধর, বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ড এলডিপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌর গনতান্ত্রিক যুবদলের আহবায়ক মোহাম্মদ দিদারুল আলম, পৌর এলডিপি’র নেতা গোলাম মোস্তাফা, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক ছাএদলের আহবায়ক রাখিব চৌধুরী, পটিয়া উপজেলা গনতান্ত্রিক ছাএদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড গনতান্ত্রিক ছাএদলের সভাপতি আরজু, সহ- সভাপতি মিনহাজ, সাধারণ সম্পাদক আরফাত প্রমুখ।

















