প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৪:৪৬:০৪ প্রিন্ট সংস্করণ
শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার সাদুল্লাপুরে বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে।
জানা যায়, ৭ অক্টোবর দিবাগত রাতে ওই গ্রামের এনামুল হক ধানের জমিতে ঠুসি বসিয়ে মাছ ধরতে গেলে তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। সে সাপে কামড়ের বিষয়টি পরিস্কার বুঝতে না পেরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে শুইতে গেলে সে বিষ অনুভব করে।
এসময় পরিবারের লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর দেখে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাকে এ্যাম্বুলেন্স যোগে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনামুল ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে বলে জানা যায়।

















