চট্টগ্রাম

রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৫:৩৬:২৫ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (০৯ অক্টোবর ) সকালে চৌধুরীপাড়ায় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে এসব সনদপত্র বিতরণ করা হয়।

রামগড় জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আহসান উল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।

এছাড়াও তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পদস্থ ৪৩ বিজিবি কর্মকর্তা ছাড়াও কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের প্রশিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content