চট্টগ্রাম

ভারসাম্যহীন এক মুরব্বির পাশে দাঁড়ালো রামগড় পৌর যুবদল

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১২:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

রামগড় পৌর যুবদলের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন এক মুরব্বিকে গত কিছুদিন আগে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল চিকিৎসা করানোর জন্য।

গতকাল শনিবার বিকালে আবারো পৌর যুবদল ও সহযোদ্ধারা তাকে দেখতে হাসপাতালে যান এবং সেলুন থেকে নাপিত নিয়ে চুল দাড়ি ছোট করা হয়েছে, হাত পায়ের নখ কাটা, গোসল করানো, পায়ের ড্রেসিং করানো এবং সর্বশেষ নতুন জামা কাপড় পড়িয়ে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়া হয়েছে।

রামগড় পৌর যুবদলের আহ্বায়ক জামাল শামীম বলেন, আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন, আল্লাহ ভরসা। মানবিক সকল কাজে পৌর যুবদল সর্বদা প্রস্তুত।

আরও খবর

Sponsered content