প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ১২:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ
বড়লেখা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে “পরিচ্ছন্ন মাইলফলক, সচেতন নাগরিক সমাজ” শীর্ষক এক মাইলফলক পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে অবস্থিত মাইলফলক বা দূরত্ব নির্দেশক চিহ্নগুলো পরিষ্কার করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অভিযান শেষে নেতৃবৃন্দ বলেন, “সড়কের সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখতে মাইলফলকগুলো দৃশ্যমান রাখা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন মাইলফলক শুধু দিকনির্দেশনা দেয় না, বরং এটি পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।”
তারা আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা জনগণকে অনুপ্রাণিত করতে চাই যেন সবাই নিজ নিজ জায়গা থেকে সড়ক ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্নতায় ভূমিকা রাখেন।”

















