প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ১১:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ
এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হোছাইনিয়া তাহফিজুল কোরান মাদ্রাসায় সবিনা ও সবক প্রদান সম্পন্ন হয়েছে।
১৫ই অক্টোবর (বুধবার) সকাল ১০টায় ঈদগাঁও বাস স্টেশনের নূর জাহার প্লাজার চতুর্থ তলায় অবস্থিত হোসাইনিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় হাফেজ রমজান আলীর সবিনা এবং মোহাম্মদ রামিম,আরফাতুল ইসলামের হেফজ সবক প্রদান সম্পন্ন হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে মাদ্রাসার পরিচালক হাফেজ নাছির উদ্দীনের সভাপতিত্বে, ছাত্র আনাস উদ্দিনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি ক্বারী আবদুল করিম,আবু তালিব মাদ্রাসার পরিচালক মৌলানা ইব্রাহিম খলিল, মাদ্রাসাতুল হেদায়ার পরিচালক হাফেজ আমীন রশিদ, শিক্ষক হাফেজ মাওলানা জাকারিয়া,নুূর জাহান প্লাজার স্বত্বাধিকারী ফেরদৌস আলম ফিরোজ,সমাজ কর্মী আমির মোহাম্মদ, ইন্সুরেন্স কর্মী মিজানুর রহমান,সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ সবিনা ও সবকপ্রাপ্ত ছাত্রদের আত্বীয় স্বজনসহ ব্যবসায়ীরা অংশ নেন।
সবিনা ও সবক প্রদান অনুষ্ঠানে হেফজ ছাত্রদের সুমধুর কন্ঠে কোরআন তেলোয়াত উপস্থিতিদের বিমোহিত করে তুলেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

















