ময়মনসিংহ

ময়মনসিংহে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৫ , ৫:৪৯:১৮ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটন, ময়মনসিংহ

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা “নাসিরাবাদ কলেজ অডিটোরিয়ামে সোমবার ( ২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।

সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এটিএম জাফরুল আলম। এ সময় বক্তব্য রাখেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, আনন্দ মোহন কলেজে অধ্যক্ষ, মুমিনুন্নেসা মহিলা কলেজে অধ্যক্ষ, আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, নাসিরাবাদ কলেজে অধ্যক্ষ প্রফেসর আহমেদ শফিক সহ প্রমুখ। এছাড়াও সভায় ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন কলেজর অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতিগন অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content