প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ২:২৯:৫০ প্রিন্ট সংস্করণ
শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার দুপুরে গাইবান্ধা পৌর পার্কের শহিদ মিনার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ডা. মোঃ মাইনুল হাসান সাদিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম ফকু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির অনিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব অ্যাডভোকেট আলামিন খন্দকার, শহর যুবদলের সদস্য সচিব মামুনুর রহমান রতনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

















