তথ্যকণিকা

জামালপুরে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৫:০৫:৩৫ প্রিন্ট সংস্করণ

আব্দুল লতিফ জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জানান, নারী ও শিশু নির্যাতন, হত্যা ও মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, “দুইটি গুরুতর মামলায় আসামি গ্রেফতার প্রমাণ করে যে কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।”

তিনি আরও জানান, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব ও ডিবি-১ টিমের তৎপরতায় একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও খবর

Sponsered content