প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ৮:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শান্তি-সম্প্রীতি বৃদ্ধি ও সংবেদনশীন সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা মুলক পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে এনজিও সংস্থা আস্থা যুব ফোরামের আয়োজনে ও এনজিও সংস্থা রূপান্তর এর বাস্তবায়নে এবং উইথলিভসিং যুব সংঘের সহযোগিতায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত সংলগ্ন রাজ্যই আদিবাসী হাজংপাড়া গ্রামে জনসচেতনতা মুলক পটগান ও নাটক প্রদর্শনী করা হয়।
রুপান্তর থিয়েটার খুলনা’র শিল্পগোষ্ঠী শিল্পীরা প্রথমে বিভিন্ন গান পরিবেশন করেন। পরে শান্তি-সম্প্রীতি বৃদ্ধি ও সংবেদনশীন সমাজ গঠনে সৃষ্টির লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং বৈষম্যমূলক আচরণ রোধে একটি জনসচেতনতা মুলুক নাটক প্রদর্শনী করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রুপান্তর থিয়েটার খুলনা’র প্রোডাকশন কো অর্ডিনেটর আক্তারুন্নেছা নিশা, সিনিয়র পারফর সমীরণ বিশ্বাস, শ্যামল মন্ডল, স্বপন রায়, অংশুপতি বাগচী, সোমা হালদার, সুজয় দাস, পারফরমার পুষ্পজিৎ বিশ্বাস, শ্রাবন্তী বর্মন, বর্ষন রায়, উইথলিভসিং যুব সংঘের পরিচালক ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এন্ড্র সোলেমার, ইউক্লিফ সিং যুব সংঘের সাধারণ সম্পাদক রেস্টন ডিও, সদস্য দানিয়েল, আস্থা প্রকল্পে রুপান্তর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী
লাভন্য সরকার লাবলী, ফিল্ড অফিসার আল ইমরান মুন্না, শামিম মিয়া প্রমুখ।

















