রংপুর

পলাশবাড়ীতে আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিষ্টা বার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ৩:১৯:৫০ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

“সত্যের সন্ধানে অবিরাম” শ্লোগাণ-কে সামনে রেখে দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার অগ্রযাত্রার ১০ম বর্ষে পদার্পণে ৯ম প্রতিষ্ঠা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে এক আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আবু হানিফ মোঃ বায়েজিদ শাকিল এর উদ্যোগে ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের তিনমাথা মোড়ে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়।

এ অনুষ্ঠানে প্রতিকাটির পাঠক ও লেখকগণসহ এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম,খবর বাড়ী ২৪.কম এর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার, সদস্য ফেরদাউস মিয়া, মাসুদ রানা, রাকিব মিয়া,আশরাফুল আলম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, পবনা পুর ইউনিয়ন জাসাস সভাপতি রিপন সরকার, জাসাস পৌর যুগ্ন আহবায়ক সাব্বির রহমান, পৌর স্বেচ্ছাসেবক যুগ্ন আহবায়ক নির্ঝর অন্যান্যরা।

আরও খবর

Sponsered content