তথ্যকণিকা

নবীগঞ্জে ধান কাটার মেশিন ও ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১১:২৯:৫৯ প্রিন্ট সংস্করণ

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি


‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মঙ্গলাপুর গ্রামে ধান কাটার মেশিন ও ট্রাকের (ডায়না) মধ্যে চাপা পড়ে জাহিনুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহিনুর ওই গ্রামের মো. ফজলুর রহমান গেদা মিয়ার ছেলে।

‎স্থানীয় লোকজন জানান, জাহিনুরের নিজস্ব একটি ধান কাটার মেশিন ও ট্রাক ছিল। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দিকে ট্রাকটিতে ত্রুটি দেখা দিলে তিনি ধান কাটার মেশিন দিয়ে ট্রাকটি টেনে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় দুই গাড়ির মাঝখানে কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন রাতে গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

‎নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

আরও খবর

Sponsered content