চট্টগ্রাম

বান্দরবানে খুচরা সার ব্যাবসায়ীদের মানবন্ধন

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৮:২৯:৪৬ প্রিন্ট সংস্করণ

মোঃ আব্দুল্লাহ, বান্দরবান প্রদিতিনিধঃ

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রন্ত নীতিমালা ২০২৫ সংশোধন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ বান্দরবান জেলা শাখা।

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় বান্দরবান প্রেস ক্লাব চত্ত্বরের পার্শে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বান্দরবান খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ বান্দরবান জেলা শাখার মোহাম্মদ ফোরকান, এসময় আরো উপস্থিত ছিলেন লামা উপজেলার সভাপতি আনিসুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সভাপতি হোসেন, রোয়াংছডি উপজেলা নোমান, বান্দরবান সদর উপজেলা মোহাম্মদ তারেক, গোপাল দাস প্রমুখ।

এসময় বান্দরবান খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি বলেন, আমরা কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৬৪ জেলার মতো বান্দরবানেও আমরা একই দিনে মানববন্ধন করতেছি। আমাদের অধিকার আমাদের দাবি ফেরত পেতে চাই। আমাদের দাবি মেনে নিতে হবে, অন্যথায় কেন্দ্রেীয় কমিটির নির্দেশনায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি আরো বলেন, গত ২১ তারিখে ঢাকায় কেন্দ্রীয় এসোসিয়েশন অব বাংলাদেশ কমিটি প্রেস ক্লাবে আলোচনা সভা থেকে প্রধান উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন। তিনি বলেন আমার আমাদের দাবি বহাল রাখার জন্য হাইকোর্টে কৃষি মন্ত্রনালয়ের বিরুদ্ধে রিট করেছি। আমারা আইনি ভাবে বিচার দাবী করছি।

আরও খবর

Sponsered content