তথ্যকণিকা

অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করল পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১২:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

শাহারুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ও সড়ক আইনে পৃথকভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

১ ডিসেম্বর সোমবার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে কৈশোবপুর ব্রিজের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ও সড়ক আইনে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয় ও লাইসেন্স এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে দুইজন-কে জরিমানা করা হয়। এসময় থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের কর্মচারীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার নদ নদী ও আবাদি জমি হতে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কার্যক্রম চলমান রেখেছে কয়েকটি চক্র। উপজেলা প্রশাসনের এ অভিযানের প্রেক্ষিতে মাটি ও বালু খেকো গং এর কার্যক্রম নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।#

আরও খবর

Sponsered content