সাদিকুর রহমান খোকন, ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা সদরের উকিল পাড়াস্থ হেলিপ্যাড মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী।
ধর্মপাশা উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহ্বায়ক আব্দুল হক ও ২নং যুগ্ম আহ্বায়ক এসএম রহমতের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ আনিসুল হক।এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খান। এছাড়া উপস্থিত ছিলেন
তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো: শফিকুর রহমান, মধ্যনগর উপজেলা আহবায়ক আবে হায়াত, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ নুরুল আমীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, সাবেক সহ সভাপতি আনফর আলী, বিআরডিবি চেয়ারম্যান আফসারুল আলম চন্দপীর, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুবুল আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহবায়ক সাইনুর হক, আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ন আহবায়ক শাহ আলম প্রিন্স,
সম্মানিত সোহেল তাজ, যুবদলের সদস্য চন্দন খাঁন, নাজমুল হোসেন সোহেল, রুকন উদ্দিন ব্যাপারী, ইমরান আহমেদ লিটন, হুমায়ুন আহমেদ মারুফ, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারক আহমেদ, সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমেদ, ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তানভীর হাসান রাজ, উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ, গালিব আহমেদ চৌধুরী, ধর্মপাশা সরকারি ছাত্রদলের সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, ইকবাল আহমেদ, আরিয়ান আহমেদ মেহেদী, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল হক সৌরভ,
সিনিয়র সহ-সভাপতি সানি আহমেদ বাদল, ধর্মপাশা উপজেলা নবীন দলের আহবায়ক জুয়েল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক হিরা মিয়া, ধর্মপাশা উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, আহবায়ক কমিটির সদস্য আবু তাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিনসহ ধর্মপাশা,মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।