চাকরি-বাকরি

ধর্মপাশায় শিক্ষকদের সাটডাউন কর্মসূচি পালন

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:১৪:২৩ প্রিন্ট সংস্করণ

ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত তিন দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১১০ টি স্কুলে সকল শিক্ষক উপস্থিতিতে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরিক্ষা স্থগিত ও সাটডাউন কর্মসূচি পালন করা হয় । বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ উপজেলা প্রাঙ্গনে সাটডাউন কসূচীর আয়োজন করেন।
। এতে মাহমুদুল হাসান সামরুল সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বাস্তবায়ন পরিষদ কমিটির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ন আহ্বায়ক মো নুরুল মোমেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ হোসাইন, এ এস আব্দুল বারী, আব্দুন নূর, উজ্বল কবীর নুর আহম্মদ পুলক আহসান হাবীব, আনিসুল হক লিখন, অনুকুল, জহিরুল ইসলাম, সুজন সরকার, জোহরা আক্তার, মাসুমা চৌধুরী শাহিন, দেবশ্রী সিনহা, মোস্তাফিজুর, মহসিন উদ্দিন।

আরও খবর

Sponsered content