চট্টগ্রাম

বান্দরবানে মেঘদুয়ারি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৪:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার মেঘদুয়ারি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করা হয়েছে।

৯ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টে হানা দিয়ে মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়।

‎ঘটনার পর সকালে ঘটনা তদন্তে সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি।

‎পুলিশ ও অপহৃত রিসোর্টের মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে রওনা দেওয়ার সময় তাদের সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে। অপহরণকারীরা এখনো কোন মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ।

‎বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং অপহৃতদের উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content