চট্টগ্রাম

বান্দরবানে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৫ , ১২:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

দুই শতাধিক হাফেজের কলরবে মুখর হয়েছে বান্দরবান। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। ১১ডিসেম্বর -২০২৫ বৃহস্পতিবার বিকেলে জেলা সদরে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে তিনদিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়।

হিফজুল কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবি আমীর ও বান্দরবান ৩০০নং আসনের এমপি পদ প্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, বান্দরবান মডেল একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল মো: রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আহমেদ কবির। পবিত্র কোরআন তেলাওয়াতের সুমধুর সুরে পুরো এলাকায় অন্যরকম আবহ সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটি প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

তাহফিজুল কোরআন প্রচার সংস্থা বান্দরবান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজন করে।

তাহফিজুল কুরআন প্রচার সংস্থার জেলা সভাপতি মাওলানা হাফেজ আবদুস সোবহান বলেন, প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০২টি হাফেজিয়া মাদ্রাসার দুই শতাধিক হাফেজ অংশ নেবেন।

তিনি আরো বলেন, পবিত্র তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিখ্যাত হাফেজগণ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাহফিজুর কুরআন প্রচার সংস্থা সূত্র জানায়, এ প্রতিযোগিতার প্রতি দল থেকে প্রথম ৫ জন প্রতিযোগী নিয়ে হিফজুল কোরআন বিশেষ প্রতিযোগিতা, প্রতি দলে প্রথম তিনজনকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় একশ নাম্বারের প্রতিযোগিতায় সর্বনিন্ম ৬১ নম্বর পর্যন্ত যাঁরা পাবেন তাঁদেরকেই সনদপত্র দেয়া হবে। এছাড়া ৮৬ থেকে ১০০ পর্যন্ত নম্বরপ্রাপ্তদের সনদ ও নগদ অর্থ এবং ৯৬ হতে ১০০ পর্যন্ত নম্বরপ্রাপ্ত ৫জনকে বিশেষ সম্মাননা দেয়া হবে।

আগামীকাল ১৩ডিসেম্বর (শেষদিন) প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

আরও খবর

Sponsered content