জাতীয়

যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস উদযাপন।

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ৯:০৬:৫৪ প্রিন্ট সংস্করণ

শিবলী সাদিক রাজশাহী

যথাযোগ্য মর্যাদায় বরেন্দ্র কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. আব্দুল জব্বার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শরীরচর্চা শিক্ষক মো. মামুন-উর-রশীদ। এছাড়াও মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ারুস সাদাত। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক কর্মচারীবৃন্দরা।

আরও খবর

Sponsered content