প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৮:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

ইসলাম প্রচার সমিতি, বান্দরবান পার্বত্য জেলার কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আজিজ নগর পূনর্বাসন কেন্দ্রে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
১৯ডিসেম্বর শুক্রবার সকালে আজিজ নগর ইউনিয়নে ২নং ওয়ার্ডস্থ ইসলাম প্রচার সমিতির পূনর্বাসন কেন্দ্রে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলাম প্রচার সমিতি বান্দরবান পার্বত্য জেলা চেয়ারম্যান মোহাম্মদ ইছহাক এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আবদুচ সালাম আজাদ, চেয়ারম্যান,ফারুক-আজম ট্রাষ্ট ও প্রধান উপদেষ্টা, ইসলাম প্রচার সমিতি, বান্দরবান পার্বত্য জেলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।সম্মানিত সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ভাইস চেয়ারম্যান, ইসলাম প্রচার সমিতি, বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি মো:আমিন উল্লাহ,উপদেষ্টা, ইসলাম প্রচার সমিতি, বান্দরবান পার্বত্য জেলা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট মুহাম্মদ সোলাইমান,সাধারণ সম্পাদক ইসলাম প্রচার সমিতি,বান্দরবান।
মো: খোরশেদুল আলম, সহসাধারণ সম্পাদক ইসলাম প্রচার সমিতি, বান্দরবান ফরিদুল আলম সহ-সাধারণ সম্পাদক আজিজনগর,লামা। মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ,ইসলাম প্রচার সমিতি,বান্দরবান। ফজলুল হক মামুন,সদস্য হারবাং চকোরিয়া, হাসান আলী, সদস্য আজিজনগর, লামা। আজিজ নগরের বিশিষ্ট ব্যবসায়ী মো: নাজিম উদ্দীন, বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী, সমাজ সেবক মো: রিয়াজ উদ্দিন বান্দরবান প্রমূখ। এছাড়াও শীত বস্ত্র গ্রহণ করতে আসা মুসলিম জনগোষ্ঠীর পাশা-পাশি উপজাতি ও সনাতন ধর্মালম্বী জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইসলাম প্রচার সমিতির মাধ্যমে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাড়াতে ও নওমুসলিমদের নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আগামীতে ইসলাম প্রচার সমিতি আরো গতিশীলতা বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করেন অতিথিরা।

















