চট্টগ্রাম

বান্দরবানে আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৯:০৪:৩৩ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ৩০০ নং বান্দরবান আসনের ৭বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসুচী চালাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বান্দরবান পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে এবং প্রধান ফটকে অবস্থান করে দ্রুত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে গ্রেফতারের দাবি জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনতিবিলম্ববে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

দেশের এই অরাজকতা ও নৈরাজ্য সঠিকভাবে প্রতিহত করতে না পারার অভিযোগে দ্রুত সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন নেতাকর্মীরা।

এসময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত সময়ে গ্রেফতার না করলে আগামীতে আরো কঠোর কর্মসুচী দেয়া হবে বলে হুুশিয়ারী দেন বক্তারা।

আরও খবর

Sponsered content