পাঁচমিশালি

US-Bangla Global Association-এর উদ্যোগে ড. তৈয়বুর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ২:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ

বড়লেখা থেকে অজিত দাসঃ

US-Bangla Global Association-এর উদ্যোগে ড. তৈয়বুর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে US-Bangla Global Association-এর উদ্যোগে শিক্ষাবিদ, সমাজসেবী ও গবেষক ড. তৈয়বুর রহমান চৌধুরীকে স্বাগত সম্মাননা প্রদান করা হয়েছে।

US-Bangla Global Association-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত খ্যাতিমান শিক্ষাবিদ, সমাজসেবী ও গবেষক ড. তৈয়বুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিয়সী নারী কবি শিপারা শিপা, সাহিত্যকর্মী মাহবুব হোসেন নওশাদ, সাহিত্য ও সমাজকর্মী সাদ্দাম হোসেন জুনেদ, মানবিক কর্মী হামিদা জাহান, শামিমা আক্তার, সাদিয়া রহমান সানজানা, ইভা আক্তার, হেনা বেগম, মানবিক কর্মী সুজেল আহমেদ ও সামি আহমেদসহ আরও অনেকে।

উল্লেখ্য: অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম ও সমাজ উন্নয়নে ড. তৈয়বুর রহমান চৌধুরীর
শিক্ষা, গবেষণা ও সমাজকল্যাণের অবদানের কথা তুলে ধরেন। এবং তাকে তাঁর আগমন ও বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে

আরও খবর

Sponsered content