প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৯:১০:০৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদলত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসন, ময়মনসিংহের সহায়তায় গতকাল রবিবার ( ২৮ ডিসেম্বর) এনজিও প্রতিনিধিদের সাথে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণে এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা আইসিটি ল্যাব, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত জেলা প্রশাসক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যাবস্থাপনা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যরিষ্টার মো: মশিউর রহমান, লিগ্যাল এনালিস্ট ইউএনডিপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: আব্দুল্লাহ আল মুজাহিদ, জেলা ব্যবস্থাপক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, ময়মনসিংহ। সভায় সভাপতিত্ব করেন মো: আশিক নূর, উপপরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ের এনজিও প্রতিনিধিদের গ্রাম আদালত ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ও বাস্তবভিত্তিক ধারণা প্রদান। পাশাপাশি তাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত নিশ্চিত করে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমের একটি সমন্বিত ও কার্যকর প্লাটফর্ম তৈরি করা। এনজিও প্রতিনিধিদের গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতন করে তোলা যেন তাদের নিজস্ব স্টেকহোল্ডার/সুবিধাভোগী জনগোষ্ঠীকে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিরোধসমূহ স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির এই সুযোগ সম্পর্কে অবহিত করতে পারেন এবং এ সংক্রান্ত সঠিক পরামর্শ দিতে পারেন। এছাড়াও গ্রাম আদালতের মাধ্যমে বিশেষত নারী, আদিবাসি, প্রতিবন্ধী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের স্থানীয় পর্যায়ে ন্যায়বিচারে প্রবশিাধিকার নিশ্চিত করা যায়। সভায় বিভিন্ন এনজিও’র ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। গ্রাম আদালতের সেবা সম্পর্কে অধিক সংখ্যক সাধারণ মানুষকে অবহিত করার জন্য এনজিও প্রতিনিধি হিসেবে তাদের ভূমিকা ও করণী বিষয়ে মতামত ব্যক্ত করেন।

















