সারাদেশ

আশুলিয়া থেকে ইয়াবাসহ ২জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:২৪:১৩ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিঁদুরিয়া এলাকা থেকে উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গতকাল রাতে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাগর হোসাইন (২৯) আশুলিয়ার মাদারটেক বোয়ালিয়া পাড়ার আমজাদ হোসেনের ছেলে এবং ইমরান হোসাইন (৩২) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ফরহাদ ব্যাপারীর ছেলে।

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content