সারাদেশ

ঢাকা–১৯ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবুর মনোনয়নপত্র দাখিল

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ২:১৯:১২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে নিজে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ঢাকা–১৯ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ঢাকা–১৯ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, সাভার-আশুলিয়াকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে এবং যানজট মুক্ত আধুনিক সাভার করার জন্য তিনি কাজ করে যাবেন।

আরও খবর

Sponsered content