প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ২:০৯:৪৯ প্রিন্ট সংস্করণ
জাকি উল্লাহ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের শ্যামনাই দূর্গাপুর গ্রামের বিরোধপূর্ন ৩০ শতক জমি নিয়ে নূরুল ইসলাম সন্দেশ গংদের সাথে একই গ্রামের শিক্ষক আয়নুল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও হামলা মামলা চলে আসছিলো।
এরই এক পর্যায় গতকাল বুধবার বেলা ১২ টায় উক্ত বিরোধপূর্ন জমি দখল নিতে আসে স্থানীয় আ: লীগ নেতা নূরুল ইসলাম সন্দেশ গংরা। এসময় শিক্ষক আয়নুল হোসেন বাঁধা দিতে গেলে তাদের ৭/৮ জনের সংঘবদ্ধদল দেশীঅস্ত্র লাঠি বাঁশ বাটাম নিয়ে এলোপাথারি আঘাত করলে শিক্ষক আয়নুল হোসেন (৬০), হারুনর রশিদ (৫৫), আব্দুল হাকিম (৪২), নারর্গিস সুলতানা (৪০), হাফিজুর রহমান (৩৮), জাকারিয়া হোসেন (৩৯), নাজমুল হোসেন (৩০),জয়নাল আবেদীন (৫০) প্রমুখ। এদের মধ্যে শিক্ষক আয়নুল হোসেন ও হারুনর রশিদের অবস্থা আংশকাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

















