প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৩:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের মেগাখালি দাসপাড়ায় আয়োজিত তিন দিনব্যাপী নীলা কীর্তনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব একলাছ আলী মন্ডল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইঞ্জিঃ লিয়াকত আলী তার বক্তব্যে বলেন,এই অঞ্চলের মানুষ সবসময় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার — উৎসব সবার। মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমার রাজনীতি সফল হবে। কালিহাতীর উন্নয়ন, রাস্তা-ঘাট, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিই হবে আমার প্রধান লক্ষ্য। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই অঞ্চলের উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু হবে।
শেষে কীর্তনের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি সকলের জন্য দোয়া ও কল্যাণ কামনা করেন।

















