প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১১:৪৮:১৫ প্রিন্ট সংস্করণ
বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার ( ২ জানুয়ারি ) সন্ধ্যা ৪ টায় শহরের ফয়লা সড়কে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপি নেতা এ এইচ এম আলিম, বাবুল আক্তার, মুন্সি কামরুল ইসলাম, আফতাব আহমেদ, মিলন হোসেন, লিয়াকত আলী, জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা শাওন আহমেদ , আবির হাসান শান্তপ্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলাসহ দেশজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।











