খুলনা

ঝিনাইদহ ৪ আসনের তিন প্রার্থীর বাৎসরিক আয় -ব্যয়ের হলফনামা

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ৭:২০:২৫ প্রিন্ট সংস্করণ

বাবুল আক্তার,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের একাংশ) ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দাখিল করেছেন ৯ জন। এরমধ্যে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বাৎসরিক আয় সাড়ে চার লাখ টাকা। রাশেদ খাঁন গণঅধিকার পরিসদের সাধারন সম্পাদক ছিলেন। এছাড়া জামায়াত ইসলামীর আবু তালিব ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জৈষ্ঠ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় উল্লেখ করা স্ভাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এরমধ্যে বিএনপির প্রার্থী রাশেদ খাঁন তার নির্বাচনি হলফনামায উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বাৎসরিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। নিজের স্বর্ণ রয়েছে ৩০ ভরি ও স্ত্রীর ১০ ভরি। স্বামী-স্ত্রী উভয়ের স্বণের সবটুকু উপহার থেকে পাওয়া বলে উল্লেখ করেছেন। রাশেদ খাঁনের নগদ ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা, স্ত্রীর ৩০ হাজার টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী মিলে বর্তমানে রাশেদ খাঁনের মোট ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা সম্পদ ও স্ত্রীর ১৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদ রয়েছে। তার নামে ৫ মামলার মধ্যে তিনটি চলমান ও দুইটি খারিজ হয়ে গেছে বলেও উল্লেখ করেছেন।

এ আসনে জামায়াত ইসলামীর দাড়িপাল্লার প্রার্থী আবু তালিব তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, কৃষি, ব্যবসা ও নিজের চাকুরি থেকে তার বাৎসরিক আয় ৭ লাখ ৩৫ হাজার ৩৮২ টাকা। নগদ অর্থের পরিমান ২৫ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা এবং স্ত্রীর আছে ২ লাখ ৫০ হাজার টাকা। তিনি উপহার স্বরুপ পেয়েছেন ৫ ভরি স্বর্ণ। বাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মোটরযান, কৃষি জমিসহ মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও স্ত্রীর বর্তমান সম্পদের পরিমান ৫১ লাখ ৫০ হাজার টাকা ।
এ আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের জৈষ্ঠ সাধারন সম্পাদকের সাইফুল ইসলাম ফিরোজ তার নির্বাচনি হলফনামায় উল্লেখ করেছেন, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৪ লাখ ৬১ হাজার ৫১৪ টাকা। বর্তমানে তার নগদ অর্থের পরিমান ২৯ লাখ ১৫ হাজার ২০৫ টাকা। স্বর্ণ ও গহনার পরিমান ২২ ভরি। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির পরিমাণ ৪৭.১৯ শতক। আসবাবপত্র ও কৃষিজমিসহ বর্তমানে তার ৫৫ লাখ টাকার সম্পদ রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এদের মধ্যে জামায়াতের প্রার্থী আবু তলিব ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের কুষি জমি ও কুষি থেকে আয় থাকলেও বিএনপির প্রার্থী রাশেদ খাঁনের কোন জমাজমির তথ্য হলফনাময় উল্লেখ নেই।

আরও খবর

Sponsered content