তথ্যকণিকা

নওগাঁয় ডিবির অভিযানে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতংক,মাদকসহ ১০ জন গ্রেফতার

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলজুড়ে বছরের প্রথম দিন থেকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদকবিরোধী অভিযান শুরু করেছে।স্থানীয় সচেতন মহল বলছেন,বহুদিন পর পুলিশের এমন প্রশংসনীয় অভিযান জেলাজুড়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে চরম গ্রেফতার আতংক বিরাজ করছে।পুলিশ সুুপারের নিকট এ মাদক বিরোধী অভিযান সারা বছর অব্যহত রাখার দাবি জানান স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। এসব অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাদকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদরসহ ধামইরহাট, বদলগাছী ও পোরশা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এ অভিযানে ১ জানুয়ারি রাত ৯ টার দিকে ধামইরহাট উপজেলার পূর্ব শিবপুর গ্রামের রুবেল হোসেনের পুত্র হাফিজুল ইসলামকে (৩১) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ইদোনি গ্রামের আব্দুল মজিদ এর পুত্র মতিউর রহমানকে (৬০) পুর্ব শিবপুর এলাকায় আটক করা হয়।এ সময় তাদের দেহ তল্লাশি করে হাফিজুরের কাছ থেকে ২০০ পিচ এবং মতিউরের কাছ থেকে ১০০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় উদ্ধার করে জব্দ করা হয়।একইদিন রাত ১০ টার দিকে বিডি পুলিশ নওগাঁ সদরের চকদেবপুরের বাসিন্দা সামসুল আলমের পুত্র জাহাঙ্গীর আলম (৩৮)এর উকিলপাড়া এলাকায় জনৈক আক্তারের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৪০ পিস মাদকদ্রব্য এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।এ সময় তার সহযোগী জেলা শহরের পোষ্ট অফিস পাড়ার এসএম রেজোয়ান নবী ওরফে বাবু আনসারীর পুত্র জুবায়েরকে (২৮) গ্রেফতার করা হয়।এছাড়া পুলিশ সুপারের নির্দেশে বদলগাছী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অপর অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন অবস্থায় মোঃ সুজন (৩৫),মোঃ রুবেল (৩০),তরুণ ওরাও (৩০),মোঃ শাহিন (৩০) এবং ফেরদৌসকে(২৫) আটক করা হয়।পরে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের পুলিশ জেলা কারাগারে প্রেরণ করেন।অন্যদিকে পোরশা থানা পুলিশের অভিযানে উপজেলার বড়গ্রাম কায়াপাড়ার বাসিন্দা মৃত বকুল হোসেনের পুত্র পলাশ হোসেনকে(৩৩)৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,বছরের প্রথম দিনেই জেলা জুড়ে সমন্বিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।নতুন বছরে নওগাঁকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।তিনি মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেন।

আরও খবর

Sponsered content